চোরা পথে বাংলাদেশে ফেন্সিডিল পাচার করতে বাধা দেওয়ায় বি.এস.এফের সঙ্গে খন্ডযুদ্ধে জড়াল পাচারকারীরা। যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি বি.এস.এফ। এই ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার চোরিঅনন্তপুর বিওপি এলাকায়।
জানা যায়, বুধবার ভোর রাতে চোরিঅনন্তপুর বিওপি এলাকা দিয়ে বাংলাদেশে বেআইনি ভাবে ফেন্সিডিল পাচার করছিল বেশ কিছু পাচারকারী। সেই সময় প্রহরারত বি.এস.এফের ২৪ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানেরা ঘটনাটি লক্ষ্য করে তাদের বাধা দেয়। অভিযোগ এরপরেই পাচারকারীরা বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে ইট ও পাথর ছুড়তে শুরু করে। ঘটনায় আহত হয় বেশ কয়েকজন বিএসএফ জওয়ান। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি বিএসএফ বলে খবর।